দিনের শুরুতেই সাকিব আল হাসান ৮০ রান করে ফিরে গেছেন। দলীয় ৩০১ রানে তিনি ফিরে যাওয়ার পর ফের শক্ত হাতে হাল ধরেছেন মাহমুদউল্লাহ ও লিটন দাস। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ৬ উইকেটে ৩৫৫ রান। হাফসেঞ্চুরি করে সামনের দিকে এগোচ্ছেন মাহমুদউল্লাহ। অপরদিকে হাফসেঞ্চুরির পথে এগোচ্ছেন লিটন দাস।
এর আগে শনিবার সকালে ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শনিবার প্রথম ইনিংসে ফের ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ৫ উইকেটে ২৫৯ রান করা বাংলাদেশের ইনিংসকে আরো সামনে এগিয়ে নিতে ব্যাট হাতে নামেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।
শুক্রবার প্রথম দিনের খেলা শেষে সাকিব ৫৫ ও মাহমুদউল্লাহ ৩১ রান নিয়ে অপরাজিত ছিলেন। সেখান থেকেই শনিবার তারা খেলা শুরু করেন। সাকিব কিছুটা দ্রুততার সঙ্গে খেললেও শেষ পর্যন্ত আউট হয়ে যান।
প্রথম দিনে টস জিতে বাংলাদেশ শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সাদমান ইসলামের ৭৬ ও সাকিব আল হাসানের হাফসেঞ্চুরিতে দিনশেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ২৫৯ রান। এছাড়া মুমিনুল হক ও মোহাম্মদ মিঠুন করেন ২৯ রান করেন।
দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছে। চট্টগ্রামে অনুষ্ঠিত ওই টেস্টে বাংলাদেশ জয় পায় ৬৪ রানে। তাই সিরিজে বাংলাদেশ এগিয়ে আছে ১-০ ব্যবধানে। এখন ঢাকা টেস্টে জয় বা ড্র’ই সিরিজ জয়ে জয়ে বাংলাদেশের জন্য যথেষ্ট হবে।
ইত্তেফাক/কেআই
