আবারও কি বিয়ের পিঁড়িতে বসছেন হৃতিক?

আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১০:১৯

বলিউডের বাতাসে বেশ কিছু দিন ধরেই ভেসে বেড়াচ্ছে বিয়ের আমেজ। এবার সেই আমেজকে আরও বাড়িয়ে দিলো বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশনের বিয়ের খবর। দীর্ঘদিনের প্রেমিকা সাবা আজাদের সঙ্গেই নতুন অধ্যায় শুরু করার কথা ভাবছেন এই জনপ্রিয় অভিনেতা। দিনক্ষণও প্রায় ঠিক হয়ে গেছে। জানা গেছে, চলতি বছরের নভেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সাবা ও হৃতিক রোশন।

প্রথম স্ত্রী সুজানের সঙ্গে বলিউড অভিনেতার দীর্ঘ ১৪ বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটে ২০১৩ সালে। এরপর বেশ কয়েক বছর ধরেই সাবার সঙ্গে ডেটিং করছেন হৃতিক। এমনকি অভিনেতার বাড়িতে পারিবারিক অনুষ্ঠান দেখা গেছে সাবাকে।

তবে এই তারকা বা তার বান্ধবীর পক্ষ থেকে বিয়ের গুঞ্জন নিয়ে এখনও তেমন কোনো অফিশিয়াল প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্বীকার না করলেও হৃতিক পরিবারের সদস্যদের সঙ্গে প্রায়ই দেখা যাচ্ছে সাবাকে।

সাম্প্রতিক হৃতিক জ্যেঠু রাজেশ রোশনের নেটমাধ্যমে পারিবারিক একটি ছবি পোস্ট করেছিলেন, সেই ছবিতেও ছিলেন সাবা আজাদ। কখনও রেস্তোরাঁয়, বিভিন্ন বলি তারকাদের পার্টি, আবার কখনওবা ইভেন্ট বা পারিবারিক অনুষ্ঠানে হাতে হাত রেখে ক্যামেরাবন্দি হন এই লাভবার্ডস।

এ ছাড়া গত বছরের নভেম্বরে পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছিল হৃতিকের সঙ্গে সাবার চুম্বনের দৃশ্য। এরপর জানা যায়, ১০০ কোটি টাকা দামের একটি ডুপ্লেক্স ফ্ল্যাট কিনেছেন হৃতিক। আর নতুন এই ফ্ল্যাটেই প্রেমিকা সাবাকে নিয়ে সংসার বাঁধতে চলেছেন তিনি।

সাবা ও হৃতিকের বয়সের পার্থক্য প্রায় ১২ বছর হলেও বান্ধবীকে নিয়ে ভীষণ স্পর্শকাতর হৃতিক। অন্যদিকে সাবাও খুব ভালো ভাবেই মিশে গিয়েছেন রোশন পরিবারের সঙ্গে। ভাবও জমিয়ে তুলেছে অভিনেতার দুই ছেলের সঙ্গে। এখন অপেক্ষা বিয়ের পিঁড়িতে বসার।

ইত্তেফাক/আর/কেকে

এ সম্পর্কিত আরও পড়ুন