ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়েরকৃত মামলার পলাতাক আসামি দাউদ ইব্রাহিমকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক-হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
জানা গেছে, চলতি বছরের ৭ ফেব্রুয়ারি দাউদ ইব্রাহিমসহ কয়েকজন ব্যবসায়ী সালাহ উদ্দিনের কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা দিতে না চাইলে তাকে অপহরণ করে সারিঘাট খালপাড়ের কাছাকাছি অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রাখে এবং ব্যাপক মারপিট করে। তখন তাৎক্ষণিকভাবে বাদীর পরিবারের কাছ থেকে বাদী লোক পাঠিয়ে ৭ লাখ টাকা এনে তাদেরকে দেন এবং অপহরণ থেকে মুক্তিপণ। এ ব্যাপারে পরে বাদী ঢাকার একটি আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় গত শুক্রবার দক্ষিণ কেরানীগঞ্জের পানগাও এলাকা থেকে দাউদ ইব্রাহিমকে আটক করে।
মামলার বাদী জানান, এ মামলার পলাতক আসামিরা বাদীকে তার মোবাইল ফোনে নিয়মিত প্রাণনাশের হুমকি দিচ্ছে। যার প্রেক্ষিতে তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
