শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের সমাপনী অনুষ্ঠিত

আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১৫:২০

শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণী শনিবার (৫ মার্চ) বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের কো-চেয়ারম্যান সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 

শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস-২০২৩ এর সমাপনী।

সমাপনী বক্তব্যে সেনাপ্রধান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খেলাধুলার জন্য নিবেদিত প্রাণ ছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর তিনি দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও আধুনিক কাঠামোতে রূপান্তরিত করতে বিভিন্ন পদক্ষেপ ও কর্মসূচি গ্রহণ করেছিলেন। তিনি ১৯৭২ সালে গঠন করেন ‘ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থা’। সে সময় একে একে গড়ে ওঠে সাঁতার, হকি, ভলিবল, অ্যাথলেটিকস ও টেনিস ফেডারেশন। 

সমাপনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খেলাধুলার জন্য ছিলেন নিবেদিত প্রাণ। দেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও আধুনিক কাঠামোতে রূপান্তরিত করতে বিভিন্ন পদক্ষেপ ও কর্মসূচি গ্রহণ করেছিলেন। যুদ্ধবিধ্বস্ত দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে তিনি ১৯৭২ সালে গঠন করেন ‘ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থা’। সে সময় একে একে গড়ে ওঠে সাঁতার, হকি, ভলিবল, অ্যাথলেটিকস্, টেনিস ইত্যাদি ফেডারেশন। এক কথায় রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই ক্রীড়াঙ্গনের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন।

শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস-২০২৩ এর সমাপনী।

তিনি আরও বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাচ্ছে আমাদের ক্রীড়াঙ্গন। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য এবং নতুন প্রতিভার সমন্বয়ে আমরা জাতীয় দলগুলোকে সমৃদ্ধ করতে পারবো। জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল ছিলেন দেশের অন্যতম ক্রীড়া সংগঠক ও তারুণ্যের প্রতীক। তার যৌবনদীপ্ত ক্রীড়াশৈলী দেশের তরুণদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। এ প্রজন্মের তরুণরাও খেলাধুলার বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রতিভা ও ক্রীড়াশৈলী প্রদর্শন করে আগামীতে হয়ে উঠবে অনন্য সাধারণ ক্রীড়াবিদ।

সেনাবাহিনী বলেন, বর্তমান সরকার ক্রীড়াঙ্গনের সম্প্রসারণ এবং খেলাধুলার মান উন্নয়নে অনেক পরিকল্পনা বাস্তবায়ন করেছে এবং করে যাচ্ছে। দেশের তৃণমূল পর্যায় থেকে তরুণ প্রতিভাবান ছেলে-মেয়েরা যাতে তাদের প্রতিভা বিকাশের সুযোগ পায়, সেজন্য দেশের জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ধরণের ক্রীড়া প্রতিযোগিতা, কর্মসূচি ও প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বর্তমান সরকার। ইতোমধ্যে বাংলাদেশের নারীরা সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল, সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ এবং সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। সম্প্রতি কাজাকিস্তানে অনুষ্ঠিত এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস্ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ইমরানুর রহমান ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক অর্জন করে। এছাড়াও বাংলাদেশের প্রতিযোগীরা বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত প্রতিযোগিতায় কৃতিত্বের সাথে অংশগ্রহণ করে দেশের জন্য সম্মান বয়ে আনছে।

শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস-২০২৩ এর সমাপনী।

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) প্রধান পৃষ্ঠপোষক শেখ হাসিনার সার্বিক নির্দেশনায় যুব গেমস সম্পন্ন হয়েছে। এবারের আসর তিনটি পর্বে অনুষ্ঠিত হয়েছে। চূড়ান্ত পর্বে ২৪টি ডিসিপ্লিনের মধ্যে ব্যাডমিন্টন, ভলিবল, স্কোয়াস, রাগবি, শ্যূটিং, জুডো, হকি, হ্যান্ডবল, আর্চারী, ভারোত্তোলন এবং সাইক্লিনিং ডিসিপ্লিনের চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত পর্বের উদ্বোধন করেন।

ইত্তেফাক/এসকে