মুস্তাফিজের পারফরম্যান্সে খুশি হেরাথ

আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১৯:২৮

সাম্প্রতিক সময়ে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। ইংল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডেতে উইকেট শূন্য কাটার মাস্টার। মুস্তাফিজের এমন ছন্নছাড়া পারফরম্যান্সেও খুশি টাইগারদের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।   

রোববার (৫ মার্চ) চট্টগ্রামে অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এসে মুস্তাফিজ প্রসঙ্গে হেরাথ বলেন, ‘মুস্তাফিজের ব্যাপারটা আসলে বুঝতে হবে। সে শুরুতে বোলিং করছে, মাঝে করছে, শেষেও করছে। ফলে একই সঙ্গে কম রান দেবে এবং অনেকগুলো উইকেট নেবে, এমন আশা করা কঠিন। সে মূলত বোলার হিসেবে দলের কঠিনতম কাজটি করছে। এটা বিবেচনায় আনতে হবে।’

রঙ্গনা হেরাথ

মুস্তাফিজের পারফরম্যান্স প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমি খুশি। অবশ্যই অলরাউন্ডার, ব্যাটসম্যান বা বোলার হিসেবে উন্নতির সুযোগ আছে। সেসব নিয়ে কাজ করতে হবে।’

 

ইত্তেফাক/জেডএইচ