সাকিবের জোড়া আঘাতে বিপাকে ইংল্যান্ড

আপডেট : ০৬ মার্চ ২০২৩, ১৭:৪১

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশের দেওয়া ২৪৭ রানের টার্গেটে ব্যাট করছে ইংল্যান্ড। ২৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টাইগার বোলারদের ওপর বেশ চড়াও হয়ে খেলতে থাকে দুই ইংলিশ ওপেনার জেসন রয় ও ফিল সল্ট। তবে ইনিংসের নবম ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন সাকিব। শেষ পর্যন্ত  ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৬ রান সংগ্রহ করে ইংল্যান্ড।

ব্যাট করতে নেমে শুরু থেকে টাইগার বোলারদের ওপর চাপ সৃষ্টি করে খেলতে থাকে জেসন রয় ও ফিল সল্ট। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রয় কিছুটা দেখেশুনে খেললেও মারমুখি ভঙ্গিতে খেলতে থাকেন আরেক ওপেনার ফিল সল্ট।

প্রথম ৫ ওভারে ৩৪ রান সংগ্রহ করে এই দুই ব্যাটার। ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে মেডেন ওভার দেন এবাদত হোসেন। এরপর ইনিংসের নবম ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন সাকিব আল হাসান। ফিল সল্টকে আউট করেন সাকিব। দলীয় ৫৪ রানে ২৫ বলে ৩৫ রান করে সাজঘরে ফিরে যান সল্ট।

এরপর দশম ওভারে ক্রিজে আসা মালানকে আউট করে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন এবাদত হোসেন। ২ বলে রানের খাতা না খুলেই সাজঘরে ফিরে যান ডেভিড মালান। এরপর ইনিংসের ১১ তম ওভারে বোলিংয়ে রয়কে বোল্ড করেন সাকিব। শেষ খবর পর্যন্ত ১১ ওভার শেষ ৩ উইকেট হারিয়ে ৫৬ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। 

ইত্তেফাক/জেডএইচ