পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরের ধুলাসারে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিববুর রহমান।
সোমবার (৬ মার্চ) বিকেলে ক্ষতিগ্রস্থ এলাকা উপজেলার ধুলাসারের বৌলতলীপাড়া গ্রামে যান তিনি।
এসময় তার সাথে ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবিরসহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা।
ক্ষতিগ্রস্থ স্থান পরিদর্শন শেষে ভুক্তভোগী পরিবারের সদস্যদের হাতে ৩০টি কম্বলসহ চাল, ডাল, তেল প্রভৃতি খাদ্য উপকরণ তুলে দিয়ে তাদের বাসস্থল পুনঃনির্মাণের লক্ষ্যে ঢেউ টিনের ব্যবস্থাসহ প্রতিটি পরিবারকে নগদ ৯ হাজার টাকার সহায়তা প্রদানের ব্যবস্থা করেন এমপি মহিব। এসময় আগুনে ক্ষতিগ্রস্থ এক শিক্ষার্থীর লেখাপড়ার দায়িত্ব নেন এমপির স্ত্রী ও উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা।
সাংসদ মহিববুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য উপকরণসহ ঢেউ টিন এবং নগদ অর্থের ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে এদের মুজিব বর্ষের ঘর দেয়া হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, শনিবার রাতে (৪ মার্চ) বৈদ্যুতিক সংযোগ আগুন লেগে কয়েকটি ঘর পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়।
