কক্সবাজারে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

আপডেট : ০৭ মার্চ ২০২৩, ১৬:৪৩

কক্সবাজারের চকরিয়ায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৬ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোরালখালী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত দুই বোন হলেন তাবিয়া জান্নাত (৪) ও হোছাইবা আক্তার (২)। তারা ওই এলাকার সাইফুল ইসলামের মেয়ে।  

সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী বলেন, ‘বাড়ির উঠানে খেলতে গিয়ে হোছাইবা পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করতে বড় বোন তাবিয়াও পুকুরে নেমে পড়ে। এতে দুইজনই পানিতে ডুবে মারা যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর বিকাল তিনটার দিকে পুকুরে দুইজনের মরদেহ ভাসতে দেখা যায়।’

চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি কেউ জানায়নি।’

ইত্তেফাক/এএএম/পিও