৪ দিনের ভারত সফরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১৪:৪৫

চারদিনের সফরে ভারতে এসেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ। বুধবার (৮ মার্চ) বিকেলে তিনি আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ভারত সফরের আগে আলবেনেজ এই সফরকে 'গুরুত্বপূর্ণ' বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, 'ভারতে একটি ব্যবসায়িক প্রতিনিধি দল নিয়ে যাচ্ছি। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সফর হবে। সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ আমাদের প্রধান লক্ষ্য। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারপর অস্ট্রেলিয়ায় কোয়াড নেতাদের সঙ্গে বৈঠকে আসবেন এবং তারপর আমি জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে যাব।'

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একটি অস্ট্রেলিয়ান ব্যবসায়ী প্রতিনিধিদল অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য চুক্তি, মুক্ত বাণিজ্য, বিনিয়োগের সুযোগ এবং ভবিষ্যতের বিনিয়োগ নিয়ে আলোচনা করতে মুম্বাইতে অস্ট্রেলিয়া-ভারত সিইও ফোরামে যোগ দেবে। 

পর্যটন মন্ত্রী ডন ফারেল

আলবানেজের সঙ্গে বাণিজ্য ও পর্যটন মন্ত্রী ডন ফারেল, ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিদলের সদস্যরা থাকবেন। ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচ দেখার পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মুম্বাইয়ে বাণিজ্য সভায় যোগ দেবেন। দীর্ঘ ছয় বছর পর ভারতে এলেন অস্ট্রেলিয়ার কোনো প্রধানমন্ত্রী।

ইত্তেফাক/ডিএস