যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের লিটল বাংলাদেশ এলাকায় এবারও আয়োজন হচ্ছে ‘স্বাধীনতা দিবস প্যারেড শো’। বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উপলক্ষে ২০০৭ সাল থেকে এই আয়োজন হয়ে আসছে। এ বছরও তার ব্যতিক্রম হচ্ছে না। এবছর অনুষ্ঠান হবে ৬ ও ৭ মে। এবারই প্রথম একঝাঁক শিল্পী বাংলাদেশ থেকে সেখানে অংশ নেবেন।
জমকালো এই আয়োজনে এবার অংশ নিচ্ছেন অভিনয়শিল্পী অপু বিশ্বাস, মীর সাব্বির, মাজনুন মিজান, নাদিয়া আহম্মেদ, মোশাররফ করিম, গীতিকার জুলফিকার রাসেল, রবীন্দ্রসঙ্গীত শিল্পী অণিমা রায়, সংগীতশিল্পী টিনা রাসেল, মাহফুজা মম, ডালিম কুমার বড়ুয়াসহ আরও অনেকে।
দেবাশীষ বিশ্বাসের চঞ্চলনায় অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন লস অ্যাঞ্জেলসের মেয়র, বিশেষ অতিথি থাকবেন লস অ্যাঞ্জেলসের বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল সামিয়া আন্জুম। অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন বাফলার প্রেসিডেন্ট লে. জিয়া যাওন ও কালচারাল সম্পাদক খান মোহাম্মদ আলী।
বর্ণাঢ্য এই আয়োজন প্রসঙ্গে মোহাম্মদ আলী বলেন, ‘স্বাধীনতা দিবস প্যারেড- এখন আর শুধু একটি অনুষ্ঠানের নামের ভেতরে নেই। এটি বাঙালির এক আবেগের নামে পরিণত হয়েছে। সত্যিই ভাবতে ভাল লাগে পহেলা বৈশাখে যেমন ঢাকায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষেরা জড়ো হন। এখানে এই দিবসের জন্য ঠিক একইরকম আনন্দ অনুভূতি নিয়ে হাজির থাকেন। আমাদের পরিশ্রমের সার্থকতা এখানেই।

এক জীবনে এর বেশি আর কি চাওয়ার থাকতে পারে: মাহি