দুই বাসের রেষারেষিতে হাত হারানোর পর মৃত্যুর ঘটনায় তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীব হাসানের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে এক কোটি টাকা দিতে জারি করা রুলের রায় আজ। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবে।
এর আগে গত ২৩ মে এই রুলের রায় ঘোষণার কথা ছিল। তবে ক্ষতিপূরণ বিষয়ে ইনস্যুরেন্স আইনে কিছু জটিলতা থাকায় ওইদিন আবারো শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রায় ঘোষণার জন্য পরবর্তী তারিখ ২০ জুন নির্ধারণ করেন।
গত বছরের ৩ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার কাছে বিআরটিসি ও স্বজন পরিবহনের দুই বাসের রেষারেষিতে হাত হারান তিতুমীর কলেজের ছাত্র রাজীব। ১৩ দিন চিকিৎসাধীন থাকার পরে ওই বছরের ১৬ এপ্রিল মারা যান রাজীব।
আরো পড়ুন : প্যারাগুয়ের সঙ্গে ড্র, কঠিন সমীকরণে আর্জেন্টিনা
এ ঘটনায় গত বছরের ৪ এপ্রিল রাজীবের চিকিৎসা ও ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুলসহ নির্দেশনা দেয়। এখন ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে রায়ের দিন ধার্য হয়েছে।
ইত্তেফাক/ইউবি
