বগুড়ার কাহালুতে আম কুড়াতে গিয়ে পুকুরে ডুবে মোঃ ফারুক হোসেন(২৬) নামে এক যুবক মারা গেছেন। বুধবার উপজেলার কালাই ঘোনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মোঃ ফারুক হোসেন ওই গ্রামে মোঃ ধলু প্রামাণিকের ছেলে। সে পেশায় একজন কৃষক ছিল।
স্থানীয়রা জানায়, ফারুক ওই দিন ১২ টার দিকে তার বাড়ির পাশে পুকুর পাড়ের আম কুড়াতে গিয়ে পুকুরে ডুবে যায়। রাত ২ টার দিকে তার পরিবারের লোকজন ওই পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: ফতুল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য বগুড়া মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে কাহালু থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়।
ইত্তেফাক/এমআরএম
