নিকলীতে বজ্রপাতে জেলে নিহত

আপডেট : ২০ জুন ২০১৯, ১০:৫৩

কিশোরগঞ্জের নিকলীতে বজ্রপাতে মোখলেছ মিয়া (৪২) নামে এক জেলে মারা গেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার বরুলিয়া খালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে মোখলেছ মিয়া মারা যান। এ সময় তিনি বরুলিয়া খালে জাল দিয়ে মাছ ধরছিলেন।

আরও পড়ুন: কাহালুতে আম কুড়াতে গিয়ে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

নিকলী থানার ওসি মো: নাসিরউদ্দিন ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এমআরএম