ভারতের কলকাতায় হেনস্থার শিকার হয়েছেন সাবেক মিস ইন্ডিয়া ও মডেল-অভিনেতা ঊষসী সেনগুপ্ত। এ ঘটনায় ওই রাতে ঘটনাস্থলে কর্তব্যরত দুই পুলিশ সদস্যকে শোকজ করা হয়েছে।
এনডিটিভির খবরে বলা হয়, গত সোমবার মধ্যরাতে বন্ধুকে নিয়ে উবারে করা বাড়ি ফেরার সময় একদল যুবক বাইকে চেপে তাদের পিছু ধাওয়া করে। কলকাতার এলগিন রোডের দিকে যেতেই বাইকটি গাড়িকে ধাক্কা মারে। এরপর গাড়ি থামিয়ে চালককে নামিয়ে বেধড়ক মারধর করে তারা।

ঊষসী সেনগুপ্ত। ছবি: সংগৃহীত
ঘটনার ভিডিও তুললে অভিনেতা ঊষসী সেনগুপ্তকে হেনস্থা করে তারা। গাড়ি ভাঙচুর চালানোর পাশাপাশি ঊষসীর মোবাইল কেড়ে ভিডিওটি নষ্ট করার চেষ্টাও করা হয়।
এদিকে এ ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন— শেখ রাহিত, ফারদিন খান, শেখ সাবির আলি, শেখ গনি, শেখ ইমরান আলি, শেখ ওয়াসিম, আতিফ খান।
ইত্তেফাক/জেডএইচ
