‘গ্যাংস্টার’ সিনেমায় যে কারণে অভিনয় করেননি শোয়েব আখতার

আপডেট : ২০ জুন ২০১৯, ১৬:০৭

গ্যাংস্টার ছবিতে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য প্রথমে ভাবা হয়েছিল বিখ্যাত ক্রিকেটার শোয়েব আখতারকে। কিন্তু তিনি পারিশ্রমিক এত বেশি চেয়ে ফেলেছিলেন যে তার বদলে শাইনি আহুজাকে ওই চরিত্রের জন্য ভাবা হয়।

অনুরাগ বসু পরিচালিত এবং ইমরান হাসমি, শাইনি আহুজা, কঙ্গনা রানাওয়াত অভিনীত গ্যাংস্টার ছবি প্রেক্ষাগৃহে চলেছে রমরমিয়ে। এই ছবিতে গ্যাংস্টার চরিত্রে অভিনয় করেন শাইনি আহুজা। আলাদা ছাপ ফেলেছিলেন। কিন্তু গ্যাংস্টার ছবিতে শাইনি আহুজার বদলে প্রযোজক মহেশ ভাট চেয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন জোরে বোলার শোয়েব আখতারকে নিতে।

আরও পড়ুন: ফোনে সমস্যা হলে শতভাগ টাকা ফেরত দেবে হুয়াওয়ে

মহেশ চেয়েছিলেন গ্যাংস্টার দয়া শঙ্করের চরিত্রে অভিনয় করুন শোয়েব। একটি সাক্ষাৎকারে শোয়েব আখতারও খবরের সত্যতা স্বীকার করেছিলেন।

শোয়েব বলেছিলেন, ‘‌খলনায়ক চরিত্রে আমাকে অভিনয় করার প্রস্তাব দিয়েছিলেন মহেশ ভাট। ‌ক্রিকেট প্রেমের জন্যই অভিনয় করিনি। গত ৬ বছরে অভিনয়ের অনেক প্রস্তাব পেয়েছি। কিন্তু ক্রিকেট নিয়েই থাকতে চাই।’‌

শোয়েব পারিশ্রমিক হিসেবে প্রায় ৮ কোটি টাকা চেয়েছিলেন। যা দিতে রাজি হননি পরিচালক বা প্রযোজক। তারপরই শাইনি আহুজকে ওই চরিত্রে নেওয়া হয়।

ইত্তেফাক/বিএএফ