মাগুরায় প্রতিপক্ষের হামলায় একজন নিহত, আটক ৮ 

আপডেট : ২১ মার্চ ২০২৩, ০৮:৫৮

মাগুরা সদর উপজেলার গাংনী গ্রামে সোমবার (২০ মার্চ) রাতে প্রতিপক্ষের হামলায় শহিদুল ইসলাম (২৩) নামে এক যুববক নিহত হয়েছেন। নিহত শহিদুল ওই গ্রামের বাদশা মোল্লার ছেলে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মাগুরা সদর উপজেরার কুচিয়ামোড়া ইউনিয়নের গাংনী গ্রামে দুই দলের মধ্যে পূর্ব বিরোধ চলে আসছিল দীঘদিন ধরে। এরই জেরে সোমবার রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় শহিদুল ইসলাম নিহত হয়েছেন এবং মানিক মোল্লা নামে একজন আহত হন। মানিককে মাগুরা ২৫০ শয়্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই সময় দুই পুলিশ সদস্য আহত হন। 
 
মাগুরা সদর থানার অফিসার্স ইনচার্জ মো. জববারুল ইসলাম জানান, পুলিশ ৮জনকে জিঞ্জাসাবাদের জন্য আটক করেছে। এই ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। 

ইত্তেফাক/কেকে