ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার আহ্বান ধর্ম প্রতিমন্ত্রীর

আপডেট : ২১ মার্চ ২০২৩, ০৯:৪৩

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করতে এবং সাম্প্রদায়িকতা সৃষ্টির অপচেষ্টা থেকে দূরে থাকার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

সোমবার (২০ মার্চ) পাবনা জেলা প্রশাসন ও বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে আন্তঃধর্মীয় এক সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন ও  পুলিশ সুপার আকবর আলী মুন্সী।

ফরিদুল হক খান আরো বলেন, একটি বিশেষ মহল ধর্মকে নিয়ে অপব্যাখ্যা করে বিশৃংখলা সৃষ্টির পাঁয়তারা করছে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। সূত্র: বাসস

ইত্তেফাক/কেকে