ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছেন তিন তালাক ও হিল্লা বিয়ে নিষিদ্ধ করা উচিত। বৃহস্পতিবার সেন্ট্রাল হলে ভারতীয় সংসদের দুই কক্ষের যুগ্ম অধিবেশনে দেয়া ভাষণে এ মত দেন তিনি। এনডিটিভি।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, ''তিন তালাক ও নিকাহ হালালার মতো বিষয়কে নিষিদ্ধ করা দরকার মহিলাদের সমানাধিকার দেওয়ার জন্য।''
লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যক মহিলার অংশগ্রহণেরও প্রশংসা করলেন তিনি। বলেন, ‘‘প্রবল গরমের দাপট সত্ত্বেও মানুষ বিপুল সংখ্যায় ভোট দিয়েছেন। মহিলারাও বিপুল সংখ্যায় পোলিং বুথে গিয়েছেন।''
সপ্তদশ লোকসভার প্রথম অধিবেশন সোমবার শুরু হয়েছে। নবনির্বাচিত সাংসদরা শপথগ্রহণ করেছেন ও স্পিকার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতির বক্তৃতার পরে রাজ্যসভার কার্যধারা শুরু করবে।
২৬ জুলাই পর্যন্ত সংসদের এই অধিবেশন চলবে। অর্থনৈতিক সমীক্ষা সংসদে পেশ করা হবে ৪ জুলাই। পরের দিন ৫ জুলাই কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে।
আরো পড়ুন: দুদকের মামলায় হাজিরা দিতে এসে লতিফ সিদ্দিকী কারাগারে
দিনের পরবর্তী সময়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদের সমস্ত সদস্যদের নিয়ে একটি নৈশভোজের আয়োজন করেন।
ইত্তেফাক/টিএস
