মাদারীপুরের শিবচরে চারটি চোরাই মোটরসাইকেলসহ সাতজনকে আটক করেছে পুলিশ। বুধবার শরিয়াতপুরের জাজিরা থেকে মোটরসাইকেল চোর চক্রের একজন সক্রিয় সদস্যকে আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি ৬ জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হল- জাজিরা পৌরসভার আহাদিয়া কান্দি এলাকার আফজাল মুন্সির ছেলে রাজিব মুন্সি(১৮), শরিয়াতপুরের জাজিরা উপজেলার বিকেনগর গ্রামের মজিদ খাঁর ছেলে সামসুদ্দিন খান (২৪), মুন্সিগঞ্জ জেলা লৌহজং উপজেলার কনকষার দক্ষিণ হলুদিয়া এলাকার ইউনুস খাঁর ছেলে জুয়েল খান (২৫), মুন্সিগঞ্জ জেলা লৌহজং উপজেলার দক্ষিণ হলুদিয়া গ্রামের আনোয়ার ফরাজীর ছেলে মিজান ফরাজি (২২), মুন্সিগঞ্জ জেলা লৌহজং উপজেলার দক্ষিণ হলুদিয়া এলাকার সেকান্দার ঢালীর ছেলে সুলতান ঢালী (২২), মাগুরা পৌরসভার বুচিতলা এলাকার আবু তালেব মোল্লার ছেলে মিরাজ মোল্লা (২০), মাগুরা পৌরসভার ৬নং ওয়ার্ড এলাকার হাছেন মোল্লার ছেলে হানিফ হোসেন(১৮)।
আরও পড়ুন: ভারতে বাস গভীর খাদে পড়ে নিহত ২৫
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্লা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার আমরা মোটরসাইকেল চোরাই চক্রের একজন সক্রিয় সদস্যকে আটক করি। তার স্বীকারোক্তি মোতাবেক আরও দুইজনকে আটক করতে সক্ষম হই। এর পরে তাদের দেয়া তথ্য মতে মুন্সিগঞ্জে অপারেশন করি এবং সেখান থেকেও মোটরসাইকেল চোর চক্রের সংক্রিয় সদস্যদের আটক করি। তাদের দেওয়া শিকারোক্তির ভিত্তিতে ওসি (তদন্ত) আনোয়ার হোসেনের নেতৃত্বে শিবচর থানা পুলিশের একটি দল মাগুরায় অপারেশন করে আরো দুইজনকে আটক করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে ৪টি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
