শাকিরার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন পিকে

আপডেট : ২৪ মার্চ ২০২৩, ২০:৩৪

দীর্ঘ এক দশক পর গত বছরের জুনে সম্পর্ক ভাঙেছে শাকিরা ও জেরার্ড পিকের। বিচ্ছেদ নিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শাকিরা প্রকাশ্যে মন্তব্য করলেও পিকে এতদিন চুপই ছিল। তবে এবার নীরবতা ভেঙেছেন স্প্যানিশ এ তারকা ফুটবলার। স্প্যানিশ গণমাধ্যম এল পাইসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিচ্ছেদ প্রসঙ্গে কথা বলেছেন তিনি।

দীর্ঘদিন নীরব থাকার প্রসঙ্গে সাক্ষাৎকারে পিকে বলেন, ‘নিজের সন্তানের জন্য যেটা সবচেয়ে ভালো, অভিভাবক হিসেবে সকলের সেটাই করা উচিত। আমি আমার সন্তানদের কথা ভেবে এতদিন চুপ ছিলাম। বাবা হিসেবে আমি এই বিষয়টাকেই প্রাধান্য দিয়েছি।’

বার্সেলোনায় ইতিহাসে অন্যতম সফল ফুটবলার পিকে বলেন, ‘আমার মৃত্যুর সময় পেছন ফিরে তাকালে যেন দেখি যে, আমি সবসময় তা-ই করেছি যেটা আমার করতে মন চেয়েছে। আমি নিজের কাজে সৎ থাকতে চাই।’

ছবি: সংগহীত

পিকে বলেন, ‘আমি নিশ্চয়ই ভক্তদের কাছে নিজের ব্যক্তিত্ব ঠিক করতে টাকা খরচ করবো না। আমাকে যারা সত্যিকার অর্থেই ভালোবাসে, তারা আমাকে চেনে। বাকিরা কী ভাবলো আমার কাছে সেটা গুরুত্বপূর্ণ নয়।’

নিজের বিরুদ্ধে এতসব নেতিবাচক সংবাদের পরেও শক্ত আছেন পিকে। তিনি বলেন, ‘আমি প্রিয়জনদের সাথে সময় কাটাচ্ছি। আমি খুবই ভালো আছি। জীবনের পরিবর্তন থেকে জেনেছি কিভাবে ভাবে ভালো থাকা যায়।’

ইত্তেফাক/বিএএফ