অর্ধশতকের অপেক্ষায় তাসকিন

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৯:৩২

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০তম ম্যাচ খেলা থেকে এক ধাপ দূরে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। সোমবার (২৭ মার্চ) থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করছে বাংলাদেশ। 

তাসকিন আহমেদ।

সিরিজের প্রথম ম্যাচের একাদশে সুযোগ পেলেই দেশের দশম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন তাসকিন। ২০১৪ সালের এপ্রিলে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকের পর ৪৯ ম্যাচে ৪০ উইকেট ও ১১৫ রান করেছেন তাসকিন।  

বাংলাদেশিদের মধ্যে তাসকিনের আগে ৫০ বা তার বেশি ম্যাচ খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ (১২১টি), সাকিব আল হাসান (১১২টি), মুশফিকুর রহিম (১০২টি), মুস্তাফিজুর রহমান (৮১টি), তামিম ইকবাল (৭৪টি), সৌম্য সরকার (৭২টি), লিটন দাস (৬৮টি), আফিফ হোসেন (৬২টি), মাশরাফি বিন মর্তুজা (৫৪টি)।

ইত্তেফাক/জেডএইচ