প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের নিঃশর্ত মুক্তিসহ ৩ দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। শুক্রবার (৩১ মার্চ) বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে (ডেইরি গেইট) অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন তারা। ছবিগুলো তুলেছেন ইত্তেফাকের ফটোসাংবাদিক আব্দুল গনি।
