ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদকের অবিলম্বে মুক্তি চেয়েছেন ব্লিনকেন

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১৩:২৭

গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় আটক এক মার্কিন সাংবাদিকের 'অবিলম্বে মুক্তির' আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ফোনালাপে তিনি এ আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় আল-এরাবিয়া।

পররাষ্ট্র দফতরের অন্তর্বর্তী মুখপাত্র বেদান্ত প্যাটেল এক বিবৃতিতে জানান, ব্লিনকেন এক মার্কিন সাংবাদিককে রাশিয়ার অপ্রত্যাশিত আটকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। মন্ত্রী অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন।

ইভান গার্শকোভিচ

ওই বিবৃতিতে তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক আটক মার্কিন নাগরিক পল হুইলানকেও মুক্তি দিতে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন ব্লিনকেন। ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়, তাদের পত্রিকায় কর্মরত সাংবাদিক ইভান গার্শকোভিচকে গত বুধবার (২৯ মার্চ) রাশিয়ার নিরাপত্তা বাহিনী আটক করেছে।

ইত্তেফাক/ডিএস