রাজধানীর বঙ্গবাজারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ঢাকায় ফায়ার সার্ভিসের যত ইউনিট আছে সব ইউনিট ঘটনাস্থলের দিকে যাচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, প্রয়োজন হলে ফায়ার সার্ভিসের ঢাকার সব ইউনিট একত্রে কাজ করবে, না হলে ফেরত চলে আসবে।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আর ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হততের কোনো খবরও পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের পাশাপাশি অন্যান্য বাহিনীও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছেন।
