পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় সতর্কীকরণ মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ এপ্রিল) বিকেল ৩ টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বেসরকারী আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস জাপান মোফা ডি আরআর প্রজেক্ট কলাপাড়া এর আয়োজনে এ মহড়া অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান বাবুল মিঞা'র সভাপতিত্বে গুডনেইবারস জাপান মোফা ডিআরআর প্রজেক্ট কলাপাড়া প্রোগাম ম্যানেজার রাজিব বিশ্বাসের সঞ্চালনায় মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দীপক কুমার দাশ, প্রজেক্ট কো অর্ডিনেটর গুড নেইবারস জাপান মোফা ডিআরআর প্রজেক্ট কলাপাড়া। বিশেষ অতিথি ছিলেন মাসাহিকো ইয়োদা প্রজেক্ট ম্যানেজার গুড নেইবারস জাপান মোফা ডিআরআর প্রজেক্ট কলাপাড়া, আসাদুজ্জামান খান সহকারী পরিচালক- সিপিপি কলাপাড়া, মো: সোরাফ সিপিপি ইউনিয়ন টিমলিডার নীলগঞ্জ, ইভান মাতুব্বর সিপিপি ডেপুটি টিমলিডার প্রমুখ।
উপকুলীয় এলাকায় এই দুর্যোগ প্রবণ মাসে জনগণকে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোসহ দুর্যোগ পূর্বে, চলাকালীন ও পরবর্তী পর্যায় ব্যাক্তি পরিবার ও সামাজিক প্রস্তুতি সহ জান মালের ক্ষতি কমিয়ে আনার জন্য এ মহড়ার আয়োজন করা হয়।
