বিয়ের আগেই বিচ্ছেদ ঘোষণা করলেন সৃজিতের সাবেক প্রেমিকা ঋতাভরী

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১৩:১৬

আজ থেকে ১৩ বছর আগে ২০০৯ সালে স্টার জলসার জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘ওগো বধূ সুন্দরী’ দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। সেই শুরু, এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। সেদিনের সেই ছটফটে ললিতাই এখন টলিপাড়ায় চর্চার কেন্দ্রবিন্দু।

সম্প্রতি ব্রেকআপ হয়েছে ঋতাভরী চক্রবর্তীর। ভারতীয় সংবাদমাধ্যম আজতক বাংলায় প্রকাশিত তথ্য অনুযায়ী জানা গেছে, দীর্ঘদিনের বন্ধু ডা: তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে এ বছরই সাতপাকে বাঁধা পড়ার কথা ছিলো ঋতাভরীর। কিন্তু তার আগেই বিচ্ছেদ ঘোষণা করেছেন অভিনেত্রী নিজেই।

এদিকে শোনা যাচ্ছে, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে রাফিয়াত রশিদ মিথিলার দূরত্ব বেড়েছে।

বর্তমানে সৃজিত-ঋতাভরীর ব্যক্তিগত সম্পর্কে টানাপড়েন চললেও একসময় তাদের প্রেমের গুঞ্জনে মুখরিত ছিলো পুরো টলিপাড়া।

২০১৭ সালে হঠাৎই সৃজিত ও ঋতাভরীর প্রেম শুরু হয়েছিলো। সেই সময় পরিচালক ব্যস্ত ছিলেন কাকাবাবুর শুটিং নিয়ে। আর সেই শুটিংয়ের ফাঁকেই চলতো ঋতাভরীর সঙ্গে ডিনার বা লাঞ্চ ডেট, দীর্ঘক্ষণ হোয়াসঅ্যাপে চ্যাট। শুধু তাই নয়, সেই সময় ঋতাভরী মুম্বাইতে প্রায়ই যেতেন একাধিক শুটের কাজে। তাকে বিমানবন্দর থেকে আনতে যেতেন পরিচালক নিজেই।

সেই বছর ঋতাভরীর জন্মদিনের পার্টিতেও সৃজিতের উপস্থিতি ছিলো উজ্জ্বল। কেক খাওয়ানো থেকে একসঙ্গে ছবি তোলা সবই ছিলো সবার সামনেই। সে সময় টলিপাড়া একরকম ভেবেই নিয়েছিলো যে, এবার সৃজিতের ঘরনি হতে চলেছেন ঋতাভরী।

সৃজিতের সঙ্গে ঋতাভরীর পরিচয় চতুষ্কোণ সিনেমা থেকেই। তাদের সম্পর্কের বয়স ছিলো তিন বছর।

এক সাক্ষাৎকারে ঋতাভরী বলেছিলেন, ‘গত তিন বছরে ভালোবাসার চেয়ে সৃজিতের সঙ্গে ঝগড়া করেছি অনেক বেশি।

সবকিছু মিলিয়ে সৃজিত-ঋতাভরী রসায়ন কারোরই চোখ এড়াতে পারেনি। যদিও সৃজিত ঋতাভরীর সঙ্গে সম্পর্ক নিয়ে কখনোই খোলামেলা আলোচনা করেননি। বরং সম্পর্কটা লুকিয়েই রেখেছিলেন তিনি। এর কারণ অবশ্য হতে পারে স্বস্তিকা ও তার সম্পর্ক সবাই জেনে গিয়েছিলো এবং তারপরই তাদের ব্রেকআপ হয়। যদিও সৃজিত-ঋতাভরী সেই সময় যেভাবে শহরের আনাচকানাচে ঘুরে বেড়াচ্ছিলেন তা দেখে সবাই এটা নিশ্চিত ছিলেন যে তাদের মধ্যে কিছু তো একটা রয়েছে। ঋতাভরী তো সৃজিতের সঙ্গে তার সুখের সংসারও সাজিয়ে ফেলেছিলেন।

তবে এই প্রেম হঠাৎই থেমে যায়। এরপরেই সৃজিত বিয়ে করেন বাংলাদেশি অভিনেত্রী মিথিলাকে আর ঋতাভরী সম্পর্কে জড়ান চিকিৎসক তথাগতর সঙ্গে। কিন্তু সেই সম্পর্কেরও ইতি টানলেন ঋতাভরী।

ইত্তেফাক/পিএস