রংপুরে সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল মামলা, প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ২২:১৭

রংপুরে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার সরকার মাজহারুল মান্নানসহ ৩ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দাখিল করা মিথ্যা মামলা প্রত্যাহারের জানিয়েছে সাংবাদিক নেতারা। বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে এ মানববন্ধনের আয়োজন করে রংপুরের সাংবাদিক সমাজ। 

যমুনা টেলিভিশনের ‌‘ক্রাইম সিন’ এ সড়ক ও জনপদ বিভাগের জমি জালিয়াতি করে রেজিষ্ট্রি বায়না দলিল করা সংক্রান্ত মামলায় এক বছর কারাদণ্ডপ্রাপ্ত ও তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রংপুর সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিপলু ও তার বাহিনীর জমি দখল, মাদক সাম্রাজ্য গড়ে তোলাসহ বিভিন্ন অপকর্মের প্রতিবেদন প্রচার হওয়ায় স্টাফ করেসপনডেন্ট ও রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা দাখিলের প্রতিবাদে মানববন্ধন করেছেন রংপুরের সাংবাদিকরা। 

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমের কণ্ঠরোধ করতেই ডিজিটাল ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করছে অপরাধীরা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনে যাবে সাংবাদিকরা।

মানববন্ধনে অংশ নেন রংপুর কর্মরত জ্যেষ্ঠ সাংবাদিকসহ সব সাংবাদিক ছাড়াও রংপুর প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন, বাংলাদেশ ফটো জার্ণালিষ্ট এসোসিয়েশন, বাংলাদেশ প্রেসক্লাব, মাহিগঞ্জ প্রেসক্লাব, হারাগাছ প্রেসক্লাবসহ বিভিন্নি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা। 

এছাড়াও রংপুরের বদরগঞ্জ, পীরগঞ্জ, মিঠাপুকুর, তারাগঞ্জ, পীরগাছা, গঙ্গাচড়া উপজেলার সাংবাদিকরা মানববন্ধনে অংশ নেন। 

ইত্তেফাক/পিও