রাজধানীর কাকরাইলে আগুন

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ২২:২২

রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। 

বিষয়টি ইত্তেফাক অনলাইনকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

তিনি বলেন, ভবনের ১২ তলার একটি কক্ষে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট রওনা হলে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

ইত্তেফাক/এএইচপি