দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল শিক্ষকের

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১৭:০৮

কুড়িগ্রাম সদরের বেলগাছ ইউনিয়নের ত্রিমোহনী এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল রহিম রাজু (৪৮) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার (৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে কুড়িগ্রাম-রংপুর সড়কের ত্রিমোহনী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষিক কুড়িগ্রামের উলিপুর উপজেলার দক্ষিণ মধুপুর আকন্দপাড়া এলাকার বাসিন্দা। এবং ধামশ্রেণি ইন্দিরার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

স্থানীয়রা জানান, নিহত রাজু মোটরসাইকেল যোগে কুড়িগ্রাম থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা আর একটি মোটরসাইকেল শহরের দিকে আসার সময় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রাজু নামের এক মোটরসাইকেল আরোহী গাড়ি থেকে ছিটকে পরে ঘটনাস্থলেই প্রাণ হারান।

কুড়িগ্রাম সদর থানার ওসি খান মোহাম্মদ শাহারিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই মোটরসাইকেলের সংঘর্ষে অপর এক মোটরসাইকেল আরোহী শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

ইত্তেফাক/পিও