ইফতাররত অবস্থায় খেলাফত মজলিসের আমিরের মৃত্যু

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ০১:০০

নারায়ণগঞ্জে এসে ইফতাররত অবস্থায় মারা গেলেন খেলাফত মজলিসের আমির শায়খুল হাদীস মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী। 

শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় শহরের জামতলা হীরা কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল চলাকালীন সময়ে তিনি মারা যান। 

নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিসের সভাপতি ডা. শরীফ মোহাম্মদ মোসাদ্দেক বলেন, উনি এসে আমাদের ইফতার মাহফিলে বক্তব্য রেখেছেন। বক্তব্য রাখার পর ইফতাররত অবস্থায় হঠাৎ করেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

ইত্তেফাক/এমএএম