এবার আগুন লেগেছে রাজধানীর বরিশাল প্লাজায়। শনিবার (৮ এপ্রিল) সকাল ৮টা ৫ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
এর আগে গত মঙ্গলবার (৪ এপ্রিল) ভোর ৬টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। উদ্ধারকাজ ও আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনীর দলও।
এ অগ্নিকাণ্ডে বঙ্গবাজার এলাকার ৫ হাজারের বেশি দোকানপাট পুড়ে যায়। এছাড়া আগুনের ধোঁয়ায় ও অন্যান্য ঘটনায় ফায়ার সার্ভিসের মোট ১২ জন আহত হন।
