এএফসির কমিটিতে সালাউদ্দিন

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ২০:০৩

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) অধীনে কয়েকটি স্ট্যান্ডিং কমিটি ঘোষণা। ২০২৩-২০২৭ মেয়াদে ঘোষিত এই কমিটির একটিতে  বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও আরেকটিতে জায়গা পেয়েছেন বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। এফসি কম্পিটিশন্স কমিটিতে কাজী সালাউদ্দিন ও এএফসি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স কমিটির সদস্য হয়েছেন কাজী নাবিল।  

কাজী সালাউদ্দিনের সঙ্গে এএফসি কম্পিটিশন্স কমিটিতে রয়েছেন ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, জাপান, কোরিয়া রিপাবলিক, কুয়েত, লেবানন, মালয়েশিয়া, মিয়ানমার, কাতার, সৌদি আরব, তাজিকিস্তান, থাইল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরা। 

  বাফুফের সহসভাপতি কাজী নাবিল।

কাজী নাবিল আহমেদের সঙ্গে এএফসি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স কমিটিতে রয়েছেন মিয়ানমার, থাইল্যান্ড, বাহরাইন, চীন, গুয়াম, কোরিয়ান রিপাবলিক, মালয়েশিয়া, কাতার ও উজবেকিস্তানের প্রতিনিধিরা।  

এর আগে কাজী সালাউদ্দিন ফিফা টেকনিক্যাল কমিটি, ফিফা মার্কেটিং অ্যান্ড টিভি রাইটস কমিটি, এএফসি সোস্যাল রেসপন্সিবিলিটি কমিটি ও এএফসি ইন্টারনাল অডিট কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ।

কাজী সালাউদ্দিন ও কাজী নাবিল ছাড়াও এএফসির মার্কেটিং কমিটিতে রয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।   

ইত্তেফাক/জেডএইচ