হার্দিক পান্ডিয়া থেকেও বড় অলরাউন্ডার হতে চাই: মৃত্যুঞ্জয়

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ২১:৫৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত পারফরম্যান্স করেই আলোচনায় আসেন পেসার মৃত্যুঞ্জয় চৌধুরি। আগামী মাসে ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের জন্য প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন বাঁহাতি এই পেসার। জাতীয় দলে সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত তরুণ এই পেসার।

জাতীয় দলে সুযোগ পেয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে গণমাধ্যমকে মৃত্যুঞ্জয় বলেন, ‘লক্ষ্য থাকবে দেশের জন্য সেরাটা দেওয়ার। নিজেকে প্রমাণ করা, যেন আমি বিশ্ব ক্রিকেটে একজন ডোমিনেটকারী অলরাউন্ডার হতে পারি। নিজ দেশের জন্য অনেক ভালো কিছু করার ইচ্ছে আছে। আমি শুধু সুযোগের অপেক্ষায় ছিলাম। সুযোগ পেয়েছি এখন বাকিটা আল্লাহ ভরসা। যেভাবে পারফর্ম করছি আশা করি ভালো কিছু হবে।’

জাতীয় দলে নিয়মিত সুযোগ পেলে মৃত্যুঞ্জয় হতে চান হার্দিক পান্ডিয়ার মতো অলরাউন্ডার। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘ইন শা আল্লাহ হার্দিক পান্ডিয়ার থেকেও বড় কিছু হওয়ার চেষ্টা করবো। স্বপ্ন যখন দেখবো সবচেয়ে বড়টাই দেখবো।’ 

 

ইত্তেফাক/জেডএইচ