মাদারগঞ্জ সারিয়াকান্দি আঞ্চলিক মহাসড়কে মোটর সাইকেল ও মাটি পরিবহনের মাহিদ্রা গাড়ির সংঘর্ষে হামিম (১৬) নামের একজন মারা গেছেন। রবিবার রাতে এ ঘটনা ঘটে। ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল হক।
নিহত কিশোর উপজেলার সুখনগরী গ্রামের সোনাউল্লাহ মিয়ার ছেলে।
জানা যায়, হামিম নামের ঐ কিশোর মোটর সাইকেল চালিয়ে মাদারগঞ্জ থেকে জামথল চরে যাওয়ার সময় মাদারগঞ্জ পৌর এলাকার চাদঁপুরের নিকট বিপরীতমুখ থেকে একটি মাটিবোঝাই মাহিদ্র ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সে মারা যায়।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল হক জানান, ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে চালক পালিয়ে গেছে।
