সারিয়াকান্দিতে বজ্রপাতে একজনের মৃত্যু, আহত ২

আপডেট : ২১ জুন ২০১৯, ১৪:০৮

বগুড়ার সারিয়াকান্দিতে বজ্রপাতে একজনের মৃত্যু ও দুইজন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার ছাগলধরা গ্রামে এঘটনা ঘটে।

আরও পড়ুন: সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাঙালী নদীর তীরে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে ওই গ্রামের মৃত জনাব আলীর ছেলে ছায়েদ জামান (৫৫) মারা যান। এ সময় একই গ্রামের মহিদুল ইসলাম (৩৫) ও তাপসি বেগম(২৫) নামে দুই জন আহত হন। তাদের সারিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সারিয়াকান্দি থানার ওসি আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এমআরএম