পশ্চিম তীরে আহত সেই ব্রিটিশ-ইসরায়েলি মায়ের মৃত্যু

আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ২১:০৩

গত শুক্রবার অধিকৃত পশ্চিমতীরে বন্দুক হামলায় আহত ব্রিটিশ-ইসরায়েল এক মা মারা গেছেন। হামলায় তার দুই মেয়ে  সেদিনই নিহত হয়েছিলেন। এরপর আজ এই নারীও মারা গেলেন। আজ সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

লিহ দী (৪৮) নামে ওই নারী শুক্রবারে হামলায় আহত হওয়ার পর থেকে কোমায় ছিলেন। তার মেয়ে রিনা (১৫) এবং মায়া (২০) গত রোববার ইফরাত বসতিতে কবর দেওয়া হয়।

১৪ বছর আগে যুক্তরাজ্য থেকে পরিবারটি ইসরায়েলে পাড়ি জমায়।

ইত্তেফাক/এসএর/এএএম