বনশ্রীতে নকশা বহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান

আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ১৫:০৮

রাজধানীর বনশ্রীতে নকশা বহির্ভূত বাড়ি নির্মাণ করায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় ছয় বহুতল ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলা হয় এবং ১৪ লাখ টাকা জরিমনা করা হয়। একই সঙ্গে প্রত্যেক বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

বৃহস্পতিবার (এপ্রিল ১৩) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট ফারজানা নাসরিন।

তিনি বলেন, এ সব এলাকার ভবন মালিকরা রাজউক কর্তৃক নকশা অনুমোদন নিয়ে ও সেই অনুমোদনকৃত নকশা অনুযায়ী ভবন নির্মাণ করছেন না। আমার আগেও অভিযান পরিচালনা করেছি। কিন্তু সচেতন না হওয়া পরবর্তীতে আবার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। আমরা পর্যায়ক্রমে এই এলাকায় সকল ব্যত্যয় করে ইমারতের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।

রাজধানীর বনশ্রীতে রাজউকের উচ্ছেদ অভিযান। ছবি: ইত্তেফাক

ম্যাজিস্ট্রেট ফারজানা নাসরিন বলেন, আমার একই সঙ্গে ভবন মালিকদের নিয়মাবলী মানার ব্যাপারে সতর্কতামূলক দিক নির্দেশনা দিচ্ছি। আমরা আগেও বলেছি এ ভ্রাম্যমাণ আদালত একটি চলমান প্রক্রিয়া যা পর্যায়ক্রমে চলমান থাকবে।

রাজউক জোন ৬/১ এর অথরাইজড অফিসার জোটন দেবনাথের সার্বিক তত্ত্বাবধানে মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন ইমারত পরিদর্শ কামরুল জামান ও রাজউকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/আরএজে