সোহরাওয়ার্দী উদ্যানে ডা. জাফরুল্লাহর জানাজা সম্পন্ন

আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ১৬:২৪

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় জানাজা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পড়ান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব সৈয়দ এমদাদ উদ্দিন।

সোহরাওয়ার্দী উদ্যানে ডা. জাফরুল্লাহর প্রথম জানাজা সম্পন্ন। ছবি: ফোকাস বাংলা

সোহরাওয়ার্দী উদ্যানে জানাজা শেষে ডা. জাফরুল্লাহর মরদেহ ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ বিকেল ৫টার দিকে গণস্বাস্থ্য কেন্দ্রে ডা. জাফরুল্লাহর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এর আগে, ধানমন্ডির নিজ বাসভবনে তার প্রথম জানাজা এবং ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।

এর আগে, দুপুর সাড়ে ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রীয়ভাবে ডা. জাফরুল্লাহকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। সেখানে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেন বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার সাধারণ মানুষ।

ইত্তেফাক/এসকে