রাবির সোহরাওয়ার্দী হল বিতর্ক পাঠশালার নেতৃত্বে আল-আমিন ও আব্দুল্লাহ

আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ১৬:৩৪

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল বিতর্ক পাঠশালার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আল-আমিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ বিন আয়াতুল্লাহ।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সংগঠনটির বার্ষিক সভায় সদ্য বিদায়ী সভাপতি আশিক মাহমুদ বাপ্পি ও সাধারণ সম্পাদক রাওফিল ফাইম স্বাক্ষরিত এক সংবাদ  বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।

সংগঠনটির অন্যান্য পদে যারা আছেন: 

সহসভাপতি মো. সাগর ইসলাম, বাপ্পি হোসাইন ও ইমরান জামান; যুগ্ম সাধারণ সম্পাদক রাইহান কবির রাহেন ও অনুরাগ আহসান ইমন; সাংগঠনিক সম্পাদক একেএম শহিদুল ইসলাম ও কোষাধ্যক্ষ আব্দুল জলিল।

উল্লেখ্য, ২০১১ সালের ১ জানুয়ারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল বিতর্ক পাঠশালা যাত্রা শুরু করে আজ ১৩তম বর্ষে পদার্পণ করেছে। প্রতি বছর বিতর্ক প্রতিযোগিতার আয়োজনসহ শিক্ষার্থীদের মেধার বিকাশে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

ইত্তেফাক/এআই