'এটি একটি ভিন্ন ভারত', চীনকে এস জয়শঙ্করের সতর্কবার্তা

আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ১২:৪০

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, যারা কয়েক দশক ধরে ভারতের বিরুদ্ধে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে লিপ্ত ছিল তারা এখন জানে যে এটি একটি 'ভিন্ন ভারত'। তিনি জোর দিয়ে বলেন, 'আজ দেশটি জাতীয় নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় চীন ও পাকিস্তানকে প্রতিরোধ করতে সক্ষম।' বুধবার (১২ এপ্রিল) উগান্ডায় ভারতীয়দের উদ্দেশে তিনি এসব কথা বলেন। খবর এনডিটিভির।

সীমান্তে ভারত যে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে সে সম্পর্কে জয়শঙ্কর আরও জানান, আজ মানুষ একটি ভিন্ন ভারত দেখছে, যা দাঁড়াতে সক্ষম। উরি হোক বা বালাকোট, ভারত তার জাতীয় নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি হবে। জয়শঙ্কর চীনের সঙ্গে সীমান্ত চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন।

পাকিস্তানের সঙ্গে ভারতের উরি সীমান্ত।
 
তিনি জানান, তিন বছর ধরে এই চুক্তি লঙ্ঘন করে চীন সীমান্তে বিশাল সেনা মোতায়েন করে। বর্তমানে ভারতীয় সেনাবাহিনী অনেক শক্তিশালী। তারা খুব উচ্চতায় এবং খুব কঠিন পরিস্থিতিতে মোতায়েন করা হয়েছে।
 
জয়শঙ্কর জানান, ভারতীয় সেনাবাহিনীর অবস্থা অতীতের যে কোনো সময়ের চেয়ে আলাদা। কারণ ভারতীয় সেনাবাহিনী এখন পরিপূর্ণ। তাদের সঠিক সরঞ্জাম এবং অবকাঠামো রয়েছে। তিনি স্বীকার করেছেন, চীন সীমান্তে আরও অবকাঠামোগত কাজ করা দরকার। কারণ অতীতে তারা এটিকে অবহেলা করেছে।

তিন বছর ধরে এই চুক্তি লঙ্ঘন করে চীন সীমান্তে বিশাল সেনা মোতায়েন করে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, এটি একটি ভিন্ন ভারত, যা তার স্বার্থের পক্ষে দাঁড়াবে এবং বিশ্ব তা স্বীকৃতি দেবে। বাইরের বিশ্বের কোনো চাপে ভারতের নীতি প্রভাবিত হবে না বলে দাবি করে তিনি বলেন, 'এটি আরও স্বাধীন ভারত।'

ইত্তেফাক/ডিএস