বাড়ির উঠানে পড়ে ছিল কৃষকের গলাকাটা লাশ, স্ত্রীসহ আটক ২

আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ১৪:৩৪

পাবনার আটঘরিয়ায় এক কৃষককে গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার জুমাইখিরি পূর্বপাড়া গ্রামের নিজ বাড়ির উঠান থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে নিহতের স্ত্রী ও এক ব্যক্তিকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

নিহত আলহাজ আলী একই এলাকার মৃত নাগর আলীর ছেলে, পেশায় কৃষক ছিলেন।

নিহতের বড় ভাই আব্দুর রাজ্জাক জানান, শুক্রবার সকাল ৭টার দিকে প্রতিবেশী মিনা খাতুন আলহাজের বাড়িতে ফ্রিজে রাখা মাছ আনতে গিয়ে নিজ তাকে উঠানে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করে। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

নিজ বাড়ির উঠান পড়েছিল কুষকের গলাকাটা লাশ। ছবি: ইত্তেফাক

এসময় তিনি পরকিয়ার জের তার ভাইকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন।

আটঘরিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের স্ত্রী ও তার প্রেমীক ইসমাঈলকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।                                 

ইত্তেফাক/আরএজে