কলকাতায় সুখবর নেই লিটনের

আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ১৯:৪৫

প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন লিটন দাস। লিটনের যোগ দেওয়ার শুক্রবার (১৪ এপ্রিল) ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচ খেলছে কলকাতা। এই ম্যাচে কলকাতার হয়ে আইপিএলে অভিষেক হওয়ার সম্ভাবনা ছিল লিটনের। তবে অভিষেকের অপেক্ষা আরও বাড়লো বাংলাদেশি এই ব্যাটারের।

হায়দ্রাবাদের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা। আগের ম্যাচে গুজরাট টাইটানসের বিপক্ষে শেষ রিংকু সিংয়ের পাঁচ ছক্কায় নাটকীয় ম্যাচ জিতে কলকাতা। সেই ম্যাচের একাদশ নিয়েই হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামছে কলকাতা।

প্রথম তিন ম্যাচে কলকাতাকে ভুগিয়েছে ওপেনিং জুটি। তিন ম্যাচে তিনটি আলাদা জুটি খেলিয়েছে কলকাতা। একটি জুটিও সফল না হওয়ায় কলকাতা হায়দ্রাবাদের বিপক্ষে আরও এক বার ওপেনিং জুটিতে পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হয়েছিলো। আর তাই লিটনের খেলার সম্ভাবনা দেখা দিয়েছিল। তবে শেষ পর্যন্ত একাদশে জায়গা হলো না তার।     

ইত্তেফাক/জেডএইচ