ভাড়াবাসা থেকে ঈশ্বরদীতে নারীর মরদেহ উদ্ধার

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ০৭:৪৫

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে সূবর্ণা খাতুন (২৯) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার দাশুড়িয়া নতুন ট্রাফিক মোড়ের দিরাজ উদ্দিনের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সূর্বণা খাতুন পাবনার চাটমোহর উপজেলার হরিপুর বাজারপাড়া এলাকার আব্দুস সাত্তারের মেয়ে।  

বাড়ির মালিক দিরাজ উদ্দিন জানান, প্রায় দুই মাস পূর্বে সূবর্ণা খাতুন ও সাব্বির হোসেন দু’জন স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে বাড়ি ভাড়া নেয়। প্রায় ২০ থেকে ২২ দিন আগে থেকে সাব্বির এখানে যাতায়াত বন্ধ করে দেয়। শুনেছি তাদের ডিভোর্স হয়েছে। সাব্বির না থাকলেও সূবর্ণা বাড়িতে থাকতেন এবং সে ভাড়া পরিশোধ করেছে। গত দুই দিন ধরে সূবর্ণাকে দেখা যাচ্ছে না। আমরা ভেবেছিলাম হয়তো প্রয়োজন নেই তাই বাসা থেকে বের হচ্ছে না। রাতে হঠাৎ ঘর থেকে দুর্গন্ধ বের হওয়ায় পুলিশকে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে ঘুমের অতিরিক্ত ট্যাবলেট খেয়ে তার মৃত্যু হয়েছে। তার ঘরে বেশ কিছু ঘুমের ট্যাবলেটের পাতা পাওয়া গেছে।  
 
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী শুক্রবার বিকেলে জানান, সূবর্ণার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।  

ইত্তেফাক/এমএএম