রাজধানীর নিউ সুপার মার্কেটের (দ.) ভবনের তৃতীয় তলার আগুন প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলেও নিউ মার্কেটের ২নম্বর গেটের সামনে নতুন করে আগুন লাগে।
শনিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নিউ মার্কেটের ২নম্বর গেটের সামনে ফের আগুন লাগে।
এর আগে, শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট কাজ করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার বলেন, ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে এবং ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ৩০টি করা হয়েছে।
