রাজধানীর নিউ মার্কেট এলাকায় শনিবার (১৫ এপ্রিল) ভোরে আগুন লাগা নিউ সুপার মার্কেটের ভবনটিকে ‘অগ্নিঝুঁকিপূর্ণ’ হিসেবে ঘোষণা করা হয়েছিল ২০১৬ সালে। সেখানে উপস্থিত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। রাজধানীর নিউমার্কেটের পেছনের দিকে নিউ সুপার মার্কেটে আজ ভোরে আগুন লাগার ঘটনা ঘটেছে। ৫টা ৪০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিস কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সঙ্গে যুক্ত হয় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর অগ্নি নির্বাপণ সাহায্যকারী দল। এছাড়া বিমানবাহিনীর হেলিকপ্টারও প্রস্তুত ছিল। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে বিজিবি ও পুলিশ। ছবি: আব্দুল গনি
