বাংলার ঘরে ঘরে আবার বৈশাখের ডাক। আবার ঢাক-ঢোলের হাঁক। অলিতে গলিতে আবার সেই লাল-সাদা শাড়ির ঝিলিক। আবার সেই পান্তা-ইলিশের হিড়িক। মাঠে মাঠে আবার সেই বৈশাখী মেলা। সেই বায়স্কোপ, সাপ-লাঠি খেলা। হৃদয়ের অলিন্দ-নিলয়ে আবার সেই ‘মেলায় যাই রে’ গান। রমনার বটমূলে ফের প্রভাতফেরির তান। রাজপথে আবার সেই মঙ্গল শোভাযাত্রার পদধ্বনি। আবার সেই দৈত্যাকার হাতি-ঘোড়া, একতারা-খঞ্জনি। সব মিলিয়ে বাংলার দিকে দিকে পয়লা বৈশাখের সাত রং। ছবি: আব্দুল গনি
