বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি বলেছেন, আগামী ডিসেম্বরে দেশে জাতীয় নির্বাচন, সেই নির্বাচন বিএনপি আসতে চায় না। নির্বাচনে বিএনপি না আসলেও নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে। আমি আসা রাখি আবারও দেশের জনগন নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসবে।
গত শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ১২৭ জন ব্যক্তিদের মাঝে ৬৩ লক্ষ ৫০ হাজার টাকার চিকিৎসা সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
শাজাহান খান বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসলে দেশে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখবে। শেখ হাসিনা ক্ষমতা আছে বলে আজ দেশের মানুষ শান্তিতে বসবাস করছে। বিভিন্ন রোগীরা আর্থিক সহযোগীতা পাচ্ছে। বিভিন্ন রোগীদের নগদ অর্থ প্রদান করছে। একসময় মাত্র ৫ হাজার টাকা দেয়া হতো সেখানে এই সরকার ৫০ হাজার করে টাকা দিচ্ছে।
মাদারীপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ফেরদৌসী আক্তার, সহকারী পরিচালক আফজাল হোসাইন, সমাজসেবা অফিসার রেজিস্টার মো. জাবেদ হোসেনসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
