বেড়েছে ঢাকার তাপমাত্রা

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ১৮:১৩

রাজধানীতে আজও (শনিবার, ১৬ এপ্রিল) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া সহকারী আবহাওয়াবিদ আব্দুল আলীম এ তথ্য জানিয়েছেন।

ছবি- ফোকাস বাংলা

গতকাল যেখানে রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা ১৯৬৫ সালের পর সর্বোচ্চ ছিল। আজ সেই রেকর্ডও ভেঙেছে। ১৯৬৫ সালে ঢাকায় ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

ছবি- ফোকাস বাংলা

আব্দুল আলীম জানান, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর ও চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

ইত্তেফাক/এমএএম