জমির বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ২১:০৮

ঝিনাইদহ কালীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে আজিম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আজিম পেশায় মাইক্রোবাস চালক ও উপজেলার মালিয়াট ইউনিয়নের বেথুলি গ্রামের রমজান আলীর ছেলে। 

জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধে রোববার সন্ধ্যায় মালীয়াট ইউনিয়নের বেথুলী গ্রামের ইসরাইল হোসেনে ছেলে মেহেদি হোসেন তার চাচাতো ভাই আজিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আজিম। ছবি: ইত্তেফাক

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।

ইত্তেফাক/পিও