যুক্তরাষ্ট্রে জন্মদিনের পার্টিতে গোলাগুলি, নিহত ৪

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ০০:২০

যুক্তরাষ্ট্রের আলবামা অঙ্গরাজ্যে এক কিশোরের জন্মদিনের পার্টিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। আজ রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আলবামার আইনশৃঙ্খলা সংস্থা রোববার বলেছে, ডেডভিলে স্থানীয় সময় রাত ১০ টা ৩৪ মিনিট নাগাদ এ গোলাগুলির ঘটনা ঘটে।   সার্জেন্ট জেরেমি জুনিয়র বুরকেট বলেছেন, চারজন নিহত হয়েছেন এবং একাধিক আহত হয়েছেন। তবে তদন্তের কারণে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেন নি।

যুক্তরাষ্ট্রের আলবামা অঙ্গরাজ্যে এক কিশোরের জন্মদিনের পার্টিতে গোলাগুলি

তবে ঠিক কী কারণে এ গোলাগুলির ঘটনা ঘটেছে বা কে গুলি চালিয়েছে তা পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু নিশ্চিত করা হয়নি।

এদিকে হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছেন।

ইত্তেফাক/ইআ